প্রিয় রমজান মাস আসছে-প্রস্তুতি নেওয়ার সময় এখনি

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আগামী ২৩ মার্চ ২০২৩ রমজান শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু এখনি রমজান মাসের প্রস্তুতি নিতে হবে এখন। আমাদের অনেকের রমজান মাস অবহেলায় আর আলসেমি করে কটে যায়।১-২ টা রোযা রাখি , ২-১ দিন জামাতে নামাজ আদায় করে হারিয়ে যাই। এবার ও তাই করবেন?

রমজান মাসে যে অভ্যাস গুলো গড়ার চেষ্টা করবোঃ

আমরা অনেক সারাবছর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু অনেক কারনে হয়ে উঠে না। কারন গুলো হতে পারে নিজের অবহেলা, ব্যাস্ততা ইত্যাদি।

আমরা চাইলে কিন্তু এই রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অভ্যাস করতে পারি। কারন এই রমজানে মাসে আমাদের সবারই ব্যাস্ততা কম থাকে। নামাজের সময় অধিকাংশ মানুষ নামাজ আদায় করে। নামাজের সময় আড্ডামারার লোক কম থাকে। আমি অনেক বইতে বা নিউজে দেখেছি ২১ দিন কোনো কাজ একটানা করলে সেটা অভ্যাসে পরিণত হয়।

অনেকে ভাবছেন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো, এটা খুবই কষ্টকর একটা কাজ। বিশ্বাস করুন যারা নিয়মিত নামাজ আদায় করে ইমানের সাথে তাদের কাছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার থেকে অনেক বেশি কষ্ট কর।

মহান আল্লাহ যেন আমাদের সবাইকে নেক নিয়তে রোযা ও ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তাউফিক দান করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন