লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য ও উদ্দেশ্য (কর্মসূচী):
একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমাজসেবামূলক সংগঠন। এ সংগঠন বাংলাদেশের সংবিধান এবং প্রচলিত আইন-কানুনের প্রতি সর্বদা অনুগত থাকবে এবং এসবের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকবে না। এ সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্য নিম্নরূপ:
১। দেশ-বিদেশে বসবাসরত সুধীজনের সাথে যোগাযোগের মাধ্যমে সংযোগ।
২। পরস্পর অভিন্ন বিষয়ে একে অপরকে সহযোগিতা।
৩। ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা, আর্থ-সামাজিক সমৃদ্ধি, সুরক্ষা ও টেকসই উন্নয়ন।
৪। সেবা, সম্মাননা, বৃত্তিপ্রদান সহ সমাজের সর্ব প্রকার কল্যান।
৫। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, সুদৃঢ় ঐক্য স্থাপনের মাধ্যমে সবার সাথে সম্প্রীতি।
উদ্দেশ্য সমূহ-
ক) সকলকে আপন, কাহাকেও নাহি করো পর, সংগঠন থাকবে সবার উপর
খ) দেশ/বিদেশে বসবাসরত সুধীজনের সাথে, সম্পর্ক উন্নয়ন ও ভাতৃত্ববোধ সৃষ্টির উদ্দেশ্যে, যোগাযোগ মাধ্যমে সংযোগ ও সম্প্রীতি স্থাপন।
গ) সংস্থার সদস্যদের একে অন্যের সহযোগিতা করার মানসিকতা গড়ে তোলা।
ঘ) সামাজিক কল্যাণ সাধন বা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা।
ঙ) সমাজের সমস্যাবলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও তার সমাধান করার জন্য সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধু করা।
চ) শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করা।
ছ) দরিদ্র, দুস্থঃ অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো।
জ) গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও
ঝ) নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সচেতনতা সৃষ্টি করা।
ঞ) সদস্যদের জন্য পুনর্মিলনী, সমাবেশ, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, ক্রীড়া, সংস্কৃতি এবং অন্যান্য সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা।
ট) পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা।
ঠ) নারী পুরুষের বৈষম্য নিরশনে কাজ করা।
ড) প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ, ত্রাণ, ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করা।
ঢ) মানব সম্পদ ও তথ্য প্রযুক্তির উন্নয়নে অবদান রাখা।
ণ) দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য, কার্যক্রম পরিচালনা করা।
ত) স্বাস্থ্য সেবায় কাজ করা।
থ) সংস্থার স্বার্থে সব ধরনের আর্থিক সাহায্য, মঞ্জুরী, দান, সহোযোগীতা, উপহার, চাঁদা গ্রহণ এবং উক্ত দান, মঞ্জুরী, সাহায্য, সহোযোগীতা, উপহার গ্রহনের মাধ্যমে বিভিন্ন তহবিল সংগ্রহ অর্জন ও সম্পদ ও সম্পত্তির রক্ষণাবেক্ষণ।
